ঢাকা | খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 210207 জন

  • নিউজটি দেখেছেনঃ 210207 জন
সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


দুই শ্রমিক হলেন- উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০) ও রুহুল আমিন (২৮)।


স্থানীয়রা জানান, আশরাফ ও রুহুল আমিন কৃষি শ্রমিক ছিলেন। তারা আজ বিকেলে মাঠে কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন তারা। ফেরার পথেই বজ্রপাত হলে গুরুতর আহত হন দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন বজ্রপাতে মারা যাওয়া দুই পরিবারকে আর্থিক সহায়তা দিবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন