ঢাকা | খ্রিস্টাব্দ

প্রবাসীরাই শ্রেষ্ঠ রাষ্ট্রদূত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 208653 জন

  • নিউজটি দেখেছেনঃ 208653 জন
প্রবাসীরাই শ্রেষ্ঠ রাষ্ট্রদূত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিউ ইয়র্কে উপস্থিত প্রবাসীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মোদী। বলেছেন, প্রবাসীদের গুরুত্ব, ক্ষমতার বিষয়ে আমি শুরু থেকেই শ্রদ্ধাশীল। আপনারা সকলে আমার কাছে ভারতের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রদূত। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান প্রসঙ্গে এর পর মোদী বলেন, ‘‘গত কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব বেড়েছে। এখন ভারত কিছু বললে সারা বিশ্ব তা শোনে। কিছু দিন আগে আমি যখন বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়, সকলে সে কথার গুরুত্ব বুঝেছিল। বিশ্বের কোনও প্রান্তে যখনই কোনও সঙ্কট দেখা দেয়, প্রথম সাড়া দেয় ভারত।’’ বিভিন্ন সংঘাতে ভারতের অবস্থান কী? মোদী বলেন, ‘‘বিশ্বের উপর চাপ বৃদ্ধি করা ভারতের উদ্দেশ্য বা অগ্রাধিকার নয়। আমরা চাপ বৃদ্ধি নয়, ভারতের প্রভাব বিস্তার করতে চাই। বিশ্বে আধিপত্য বিস্তার করতে চায় না ভারত। চায় বিশ্বের উন্নতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।’’



আগামী দিনে ভারতে অলিম্পিক্স আয়োজন করা হবে, নিউ ইয়র্কের ভাষণে এ কথা আরও এক বার বলেন মোদী। তিনি জানান, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। শীঘ্রই সে বিষয়ে ইতিবাচক বার্তা আসতে চলেছে।



ভারতের ৫জি বাজার আমেরিকার চেয়েও বড়, দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘এখন ভারতের ৫জি বাজার আমেরিকার চেয়েও বড় এবং বিস্তৃত হয়ে গিয়েছে। তা হয়েছে গত দু’বছরের মধ্যে। এখন ভারতে তৈরি ৬জি পরিষেবার জন্য কাজ চলছে।’’ আগামী দিনে ভারত নিজস্ব ‘চিপ’ তৈরি করতে চলেছে বলেও আমেরিকায় দাঁড়িয়ে জানিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘ভারতে এখন প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে। আমরা এখন আর সুযোগের জন্য অপেক্ষা করি না। আমরাই সুযোগ তৈরি করি। গত ১০ বছরে প্রতিটি ক্ষেত্রে ভারত নতুন নতুন সুযোগ তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।’’



উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর চতুর্দেশীয় অক্ষের (কোয়াড) বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন মোদী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে ওই বৈঠক আয়োজন করা হয়েছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গেও আলোচনা হয়েছে মোদীর। হয়েছে বাইডেনের সঙ্গে একান্তে বৈঠকও। তার পর নিউ ইয়র্কের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন