ঢাকা | খ্রিস্টাব্দ

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা: ৩৫টি, আটক ১৭ জন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 177067 জন
  • নিউজটি দেখেছেনঃ 177067 জন
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা: ৩৫টি, আটক ১৭ জন ছবি : সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার মধ্যে ১১টি মামলা এবং ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।


আইজিপি শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে, যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে উদযাপন চলছে এবং বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে।


ময়নুল ইসলাম বলেন, দেশের মানুষ সাধারণত শান্তিপ্রিয় এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ বদ্ধপরিকর। পরে তিনি বসুন্ধরা এবং উত্তরায় অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :