ঢাকা | খ্রিস্টাব্দ

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 172195 জন
  • নিউজটি দেখেছেনঃ 172195 জন
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত ছবি : সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্দোলনের সমন্বয়ক এ জি এম আব্দুল হাকিম জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। তিনি মামলা প্রত্যাহার এবং আটকদের মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সন্ধ্যায়, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করে। সমস্যা সমাধান এবং আটকদের ছেড়ে দেওয়ার আশ্বাস পাওয়ার পর রোববার (২০ অক্টোবর) পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়।


এর আগে, পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত ও ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পবিস। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়ে কর্মচারীরা ঢাকা অভিমুখে লংমার্চের হুমকি দেন।


এ ঘটনায় আন্দোলনকারী কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন।





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :