ঢাকা | খ্রিস্টাব্দ

নারীর পোশাক পরে গণপরিবহনে, সৌদিতে গ্রেপ্তার যুবক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 357492 জন

  • নিউজটি দেখেছেনঃ 357492 জন
নারীর পোশাক পরে গণপরিবহনে, সৌদিতে গ্রেপ্তার যুবক ছবি : সংগৃহীত

নারীদের পোশাক পরে গণপরিবহনে চড়ায় সৌদি আরবে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করে রিয়াদের টহল পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) দেশটির জননিরাপত্তা মহা অধিদপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।



প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিবৃতি দেয় জননিরাপত্তা মহা অধিদপ্তর। তাতে বলা হয়, ওই যুবকের বিরুদ্ধে প্রক্রিয়াগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটিতে অন্য লিঙ্গের পোশাক পরে প্রকাশ্যে উপস্থিত হওয়া মানুষদের তিন বছরের কারাদণ্ড দেওয়ার সুযোগ রয়েছে।


২০১৯ সালে সৌদি কর্তৃপক্ষ একটি আইন প্রয়োগ করা শুরু করে, যাকে পাবলিক ডেকোরাম কোড বলা হয়। এতে জনসাধারণের অসদাচরণকে আপত্তিকর বা বিপজ্জনক গণ্য হলে জরিমানা ও কারাদণ্ডের শাস্তি অন্তর্ভুক্ত রয়েছে।



পাশাপাশি প্রবিধান অনুসারে অনুপযুক্ত পোশাক পরা, জনসমক্ষে অনৈতিক আচরণ এবং আবাসিক এলাকায় উচ্চ স্বরে সংগীত বাজানো নিষিদ্ধ। এসব অপরাধে ৫০ থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন