ঢাকা | খ্রিস্টাব্দ

গণত্রাণ সংগ্রহ : প্রথম দিনের সংগ্রহ কত জানালেন সমন্বয়ক হাসনাত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 245878 জন

  • নিউজটি দেখেছেনঃ 245878 জন
গণত্রাণ সংগ্রহ : প্রথম দিনের সংগ্রহ কত জানালেন সমন্বয়ক হাসনাত ছবি : সংগৃহীত

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।  এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয়ভাবে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গণত্রাণ সংগ্রহের প্রথম দিন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত টিএসসিতে সাড়ে ১৪ লাখের অধিক  টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 


বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকালও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে।


আজকের নগদ অর্থ সংগ্রহ ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন