ঢাকা | খ্রিস্টাব্দ

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সীমানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 331963 জন

  • নিউজটি দেখেছেনঃ 331963 জন
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সীমানা ছবি : সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। আজ ১০ দিন পার হলেও সীমানার জ্ঞান ফেরেনি। বর্তমানে তাকে লাইফসাপোর্টে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরিবার জানিয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছে সীমানা। 


শুক্রবার তার ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে জানিয়েছেন, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফসাপোর্টে রেখেছেন। বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।


অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে।


তবে অবস্থার অবনতি হলে বুধবার তাকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার সার্বিক অবস্থা জানিয়ে ভাই এজাজ বলেন, ‘এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।


এদিকে সীমানার নিয়মিত খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনিও জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে।


শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও।


তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন