ঢাকা | খ্রিস্টাব্দ

রাত পোহালেই ১৯ উপজেলায় ভোট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 326501 জন

  • নিউজটি দেখেছেনঃ 326501 জন
রাত পোহালেই ১৯ উপজেলায় ভোট ছবি : সংগৃহীত

রাত পোহালেই ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানান, এই ১৯টি উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচনী এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব নির্বাচন স্থগিত করেছিল কমিশন। ওই এলাকা নির্বাচন উপযোগী হওয়ায় রোববার ভোট নেওয়া হবে।


তিনি আরও জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে।


ইসি জানিয়েছে, ১৯ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলায় কেন্দ্র রয়েছে ১ হাজার ১৮১টি ও ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।


ইসি আরও জানিয়েছে, ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পৌঁছেছে। রোববার ভোরে ১ হাজার ২টি কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।


রোববার ভোট যেসব উপজেলায় : খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাঠরঘাটা উপজেলা এবং নেত্রকোনার খালিয়াজুরী।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন