ঢাকা | খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 309913 জন

  • নিউজটি দেখেছেনঃ 309913 জন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত ছবি : সংগৃহীত

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।


বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের ৯১৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত রাখাল ওই এলাকার দুলালী গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।



পুলিশ ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর পিলার এলাকায় দিয়ে নুরুল ইসলামসহ ৪/৫ জন গরুর রাখাল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে একই সীমান্তে ভারতের একশত গজ অভ্যন্তরে ভারতের কোচবিহারের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। পরে সঙ্গীয়রা তার মরদেহ নিয়ে দেশে ফেরেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ সুরতহাল করেন।


কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে গুলিবিদ্ধ নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন